টাঙ্গাইলে উদ্বোধন হলো বৈশাখী মেলার  

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১২:১৬ পিএম, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬ | ৬৪

টাঙ্গাইল শহরের জনসেবা চত্বরে বৈশাখী মেলার উদ্বোধন করা হয়েছে। জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা শামছুন নাহার স্বপ্না এ মেলার উদ্বোধন করেন।

বৃহস্পতিবার সকাল ১১টায়  টাঙ্গাইল জেলা প্রশাসনের আয়োজনে বেলুন ও পায়রা উড়িয়ে বাংলা  নতুন বছর উপলক্ষে  বৈশাখী মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের উদ্বোধন করা হয়।  

এ সময় উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডাঃ ফরাজী মুহাম্মদ মাহবুবুল আলম মঞ্জু, অতিরিক্ত জেলা প্রশাসক অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সঞ্জয় কুমার মহন্ত, জোনাল সেটেলমেন্ট অফিসার (ভারপ্রাপ্ত) নাফিসা আক্তার, জেল সুপার মো. আনোয়ার হোসেনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।

মেলায় বিভিন্ন নারী উদ্যোক্তারা গ্রামীণ আবহের বিভিন্ন কারুপণ্যের পসরা সাজিয়ে বসেছেন। মাটির তৈজসপত্র থেকে শুরু করে  হস্তশিল্প, পাটের পণ্য, খাবার, পোশাক  সবই পাওয়া যাচ্ছে মেলায়। এবারের মেলায় বিভিন্ন পণ্যের প্রায় ৩০টি স্টলে বিভিন্ন প্রতিষ্ঠান অংশগ্রহণ করেন। মেলাকে কেন্দ্র করে সাধারণ দর্শনার্থীর সহ স্কুল-কলেজের ছাত্রছাত্রীদের উপস্থিতি লক্ষ্য করা যায়।