টাঙ্গাইলে নির্ধারিত দামের চেয়ে বেশি দামে তেল বিক্রি করায় ৫০ হাজার টাকা জরিমানা


প্রকাশিত: ০৩:৪৮ পিএম, শনিবার, ১৪ মার্চ ২০২৬ | ৭৪

টাঙ্গাইলে নির্ধারিত দামের চেয়ে বেশি দামে টাকা বিক্রির অভিযোগে রমজান এন্টারপ্রাইজকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

শনিবার দুপুরে টাঙ্গাইল শহরের থানাপাড়া এলাকায় জেলা ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক আসাদুজ্জামান রোমেলের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

এছাড়া শহরের একটি প্রতিষ্ঠানে নকল পণ্য বিক্রি ও কাগজপত্র সংরক্ষণে অনিয়মের অভিযোগে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

এ  ব্যাপারে ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক আসাদুজ্জামান রোমেল বলেন, একটি প্রাইকারি তেলের ডিলার পয়েন্টে অভিযান পরিচালনা করা হয়। এখানে আমরা প্রায় ৩ হাজার ডিজেল অবৈধভাবে মজুদ অবস্থায় দেখতে পাই।এছাড়া প্রতি লিটার ডিজেল ১শ’ টাকার পরিবর্ততে ১২০ টাকা করে নিচ্ছে। এছাড়া প্রতি লিটার পেট্রোল ১১৬ টাকার জায়গায় ১৫০ টাকায় বিক্রি করে আসছিলো। শহরের একটি প্রতিষ্ঠানে নকল পণ্য বিক্রি ও কাগজপত্র সংরক্ষণে অনিয়মের অভিযোগে অভিযান পরিচালনা করা হয়। 

তিনি আরো বলেন, বাজারে ন্যায্যমূল্য নিশ্চিত করতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।