টাঙ্গাইলে চাঁদাবাজি মামলায় গ্রেফতার ৪


প্রকাশিত: ০২:৫৪ পিএম, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬ | ৬৫
টাঙ্গাইল সদরে চাঁদাবাজির অভিযোগে চারজনকে গ্রেফতার করেছে টাঙ্গাইল সদর থানা পুলিশ।
 
আজ সোমবার দুপুরে টাঙ্গাইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি ) রুহুল আমিন এক সংবাদ সম্মেলনের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন ।
 
গ্রেফতারকৃতরা হলেন, টাঙ্গাইল শহরে দক্ষিন কলেজপাড়া মহিষাখোলা নোটারি পল্লীর মৃত আশরাফ আলীর ছেলে মোঃ মোকাদ্দেছ আলী(২৮), মোঃ দুলাল মিয়ার ছেলে মোঃ সোহাগ (৩০), মোঃ গিয়াসের ছেলে বেল্লাল@ বিল্লাল(২১) ও মৃত মিজানুরের ছেলে শুভ(২২)। আসামীদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
 
সংবাদ সম্মেলনে ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি ) রুহুল আমিন সাংবাদিকদের জানান, টাঙ্গাইল সদরের বেবিস্ট্যান্ড এলাকায় মায়ের দোয়া ফল ভান্ডারে এসে ১,০০,০০০/- (এক লক্ষ) টাকা চাঁদা দাবি করে। পরে চাঁদার টাকা না দেয়ায় আসামীরা লাঠিসোটা ও ধাড়ালো অস্ত্রসস্ত্র নিয়ে মোঃ আলমগীরকে আঘাত করে গুরুতর জখম করে এবং ক্যাশ বাক্স থেকে ৪,৫০,০০০/- (চার লক্ষ পঞ্চাশ হাজার) টাকা নিয়ে যায়। এ বিষয়ে  থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়। টাঙ্গাইল জেলার পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকারের নির্দেশে দ্রুত মামলার রহস্য উদ্ঘাটন ও আসামীদের শহরের বিভিন্ন জায়গা থেকে গ্রেফতার করা হয়।