রাজনীতি স্থিতিশীল থাকলে অর্থনীতি সামনে আরও ভালোভাবে চলবে ...গভর্নর

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৫:৩৬ পিএম, শনিবার, ৮ নভেম্বর ২০২৫ | ১৬৬

দেশের সামগ্রিক অর্থনৈতিক অবস্থা স্থিতিশীল আছে, রাজনীতি স্থিতিশীল থাকলে অর্থনীতি সামনে আরও ভালোভাবে চলবে বলে মন্তব্য করেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর।

পাঁচার হওয়া টাকা ফেরত আনার অগ্রগতির বিষয়ে তিনি বলেন, বিভিন্ন ব্যাংক থেকে ইংল্যান্ডে আইনজীবী পাঠানো হয়েছে। বিভিন্ন গ্রুপ অব কোম্পানিগুলো ক্লেমটা এসটবলিস্ট করার চেষ্টা করছেন। যদি সাকসেসফুল হয়- তাহলে দ্রুত পজিটিভ রেজাল্ট আসবে।

শনিবার (৮ নভেম্বর) দুপুরে মাইক্রোক্রেডিট রোগুলেটরী অথরিটির উদ্যোগে গ্রামীণ দরিদ্র জনগোষ্ঠীর কাছে ব্যাংকের অর্থ সহজে পৌঁছে দেওয়ার উদ্দেশে এমএফআই-ব্যাংক লিংকেজ বিষয়ে আঞ্চলিক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানের এমআরএ- এর নির্বাহী ভাইস চেয়ারম্যান ড. মোহাম্মদ হেলাল উদ্দিনের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন সোনালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক শওকত আলী খান, ব্র্যাক ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ আব্দুল মোমেন প্রমুখ।

অনুষ্ঠানে দেশের বিভিন্ন এনজিও’র চেয়ারম্যানরা উপস্থিত ছিলেন।