টাঙ্গাইলে আসন্ন ঈদুল আযহা উপলক্ষ্যে জেলা সড়ক নিরাপত্তা কমিটির সভা অনুষ্ঠিত
আসন্ন পবিত্র ঈদুল আযহা উপলক্ষ্যে ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন করার লক্ষ্যে যানজট নিরসনকল্পে জেলা সড়ক নিরাপত্তা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার বিকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও বিআরটিএ, টাঙ্গাইলের
আয়োজনে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্বে করেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট শরীফা হক।
জেলা প্রশাসক বলেন আইন শৃঙ্খলা বাহিনীর সহ সকল দপ্তরের সহযোগিতায় এবারের ঈদ ও স্বস্তিদায়ক হবে বলে আশা করেন।
পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকার বক্তব্য বলেন , এবারের ঈদে প্রায় ৯০০ শত পুলিশ সদস্য নিয়োজিত থাকবে এছাড়াও বাংলাদেশ সেনাবাহিনী, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) এবং আনসার বাহিনীর সদস্য বৃন্দ আইন-শৃঙ্খলায় স্বাভাবিক রাখতে কাজ করবে।
আলোচনা সভায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো: মাহবুব হাসান সকল দিক নির্দেশনা তুলে ধরেন।
এ সময় উপস্থিত ছিলেন সড়ক ও জনপথ অধিদপ্তরের টাঙ্গাইলের নির্বাহী প্রকৌশলী ড. সিনথিয়া আজমিরী খান, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) কাজী শাহনেওয়াজ পিপিএম, টাঙ্গাইল সদর উপজেলার উপজেলা নির্বাহী অফিসার শাহীন মিয়া, ট্রাক ও বাস মালিক সমিতি সদস্য, যমুনা সেতু কর্তৃপক্ষ, ফায়ার সার্ভিস সহ অন্যান্য দপ্তরের কর্মকর্তা বৃন্দ।
