টাঙ্গাইলে মতবিনিময় সভা অনুষ্ঠিত 

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৪:০৩ পিএম, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬ | ৮১

টাঙ্গাইলে জেলা পর্যায়ে সরকারি ও বেসরকারি সংস্থার মধ্যে কার্যকর রেফারেল প্রদ্ধতি প্রতিষ্ঠা শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে বাংলাদেশ লিগ্যাল এইড এন্ড সার্ভিসেস ট্রাস্ট জেলা ইউনিটের উদ্যোগে এনজিও ফোরাম ফর পাবলিক হেলথ সভাপক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা)  সেলিম মিঞা। 

এসময় বক্তব্য রাখেন- ব্লাস্ট জেলা শাখার সমন্বয়কারী এডভোকেট খন্দকার আমিনা রহমান,  মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক কণিকা মল্লীক, ডেপুটি সিভিল সার্জন ডাঃ মুহম্মদ আজিজুল হক প্রমুখ। এসময় বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।