ইরানের নিরাপত্তা প্রধান

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলে এমন হামলা করা হবে যা তারা আগে দেখেনি

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৫:২৪ পিএম, রোববার, ১ মার্চ ২০২৬ | ৬০

ইরানের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা আরি লারিজানি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন। এক্সে দেওয়া এক পোস্টে তিনি বলেন, গতকাল ইরান যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে এবং তা আঘাত হেনেছে।

তিনি আরও লিখেন, আজ আমরা তাদের এমন শক্তিতে আঘাত করবো, যা তারা আগে দেখেনি।

এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও একই ধরনের সতর্কবার্তা দেন।

ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, ইরান বলেছে তারা খুব কঠোরভাবে আঘাত হানবে, আগের যেকোনো সময়ের চেয়ে বেশি।