ঝিনাইদহে

আজান দিতে দিতে মারা গেলেন মোয়াজ্জিন

জাহিদুর রহমান তারিক,ঝিনাইদহ সংবাদদাতা
প্রকাশিত: ০৬:১৮ পিএম, রোববার, ১৭ ডিসেম্বর ২০১৭ | ৭৬৭

ঝিনাইদহের কালীগঞ্জে এবার আজান দিতে দিতে মারা গেলেন আব্দুল মালেক বিশ্বাস (৬০) নামের এক মোয়াজ্জিন।

ঘটনাটি ঘটেছে রোববার ভোরে কালীগঞ্জ উপজেলার ৫ নং শিমলা রোকনপুর ইউনিয়নের পাতবিলা গ্রামে। আব্দুল মালেক এই গ্রামের মৃত জব্বার বিশ্বাসের ছেলে।

পাতবিলা গ্রামের ইউপি মেম্বার নাসির উদ্দীন জানান, প্রতিদিনের মতো রোববার ভোর ৫টার দিকে মালেক বিশ্বাস ফজরের আজান দিতে মসজিদে যান। এরপর আজান দেওয়া শুরু করেন।

আজান অর্ধেক হওয়ার পর তিনি মাটিতে পড়ে যান। এ সময় মসজিদে নুর আলী নামের এক মুসল্লি উপস্থিত ছিলেন।  তিনি অসুস্থ্ মোয়াজ্জিনের সঙ্গে কথা বলার চেষ্টা করলেও তিনি কোনো কথা বলতে পারেননি।

এর কিছুক্ষণ পর গ্রামের অন্য মুসল্লিরা মসজিদে এসে তাকে মৃত অবস্থায় দেখতে পান। ৫নং শিমলা রোকনপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব গোলাম রসুল ঘটনার বর্ণনা দিয়ে জানান, এমন মৃত্যু সচরাচর দেখা যায় না। এমন ব্যক্তিরা অনেক সৌভাগ্যবান