ধনবাড়ীতে প্রধান শিক্ষিকার বিরুদ্ধে বিক্ষোভ মানববন্ধন

মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশিত: ০৫:১৩ পিএম, মঙ্গলবার, ২৬ ফেব্রুয়ারী ২০১৯ | ৯১৫

টাঙ্গাইলের ধনবাড়ীর বলিভদ্র সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা জাহারা আক্তার নানা অনিয়ম দূর্নীতি করায় বিদ্যালয়ের ছাত্র ছাত্রী সহ অভিবাকরা মঙ্গলবার দুপুরে বিদ্যালয়ের সামনে ঘন্টাব্যাপী বিক্ষোভ মানববন্ধন করেছে।

আয়োজিত মানববন্ধনে বক্তারা বলেন প্রায় এক যুগ যাবত বদলীহীন ভাবে চাকরী করে আসছে। বিদ্যালয়ের নামে নানা অনিয়ম দুর্নীতি ও ছাত্র ছাত্রীসহ অভিবাবকদের সাথে খারাপ আচারণ করে আসছে।

এসময় বক্তারা মানববন্ধনে বলিভদ্র সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকার দ্রুত বলদীর দাবী করে বলেন যদি প্রশাসন তার বিরুদ্ধে দ্রুত ব্যাবস্থা না নেয় তাহলে আগামী দিনে আরো কঠোর আন্দলনের হুশিয়ারী দেন।

এ ব্যাপারে ধনবাড়ী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাবেয়া এর ব্যবহৃত মুঠোফোনে বার বার কথা বলার চেষ্টা করলেও ফোনটি রিসিভ করেননি।

উল্লেখ গত ২০ ফেব্রুয়ারী বিদ্যালয়ের সকল শিক্ষার্থী অভিবাকসহ এলাকাবাসীর পক্ষে নূরুল আমিন রাঙ্গা (সাবেক মেম্বার) টাঙ্গাইল জেলা প্রাথমিক শিক্ষা অফিসার সহ ধনবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ধনবাড়ী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারের কাছে লিখিত অভিযোগ দেন।