ভূঞাপুরে ইয়াবা ট্যাবলেটসহ ২ মাদক ব্যবসায়ী আটক

ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশিত: ০৩:৩৪ পিএম, সোমবার, ১৮ ফেব্রুয়ারী ২০১৯ | ৬৫৬

টাঙ্গাইলের ভূঞাপুরে ১৭ ফেব্রুয়ারি রবিবার সন্ধারাতে মাদকদ্রব্য উদ্ধার ও বিশেষ অভিযানে ১৮ (আঠার) পিচ ইয়াবা ট্যাবলেটসহ ২ জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে ভূঞাপুর থানা পুলিশ। আটককৃত মাদক ব্যবসায়ীরা হলেন, হাসিবুল ইসলাম ওরফে মন্টিু (৩৫), পিতা- মর্তুজ আলী, গ্রাম-বাগবাড়ী, ইসমাইল হোসেন (২৩), পিতা- নূর হোসেন, গ্রাম- জিগাতলা।

উল্লেখ্য যে, মাদক ব্যবসায়ী হাসিবুল ইসলাম ওরফে মন্টিুর বিরুদ্ধে নয়টি মাদক মামলা রয়েছে এবং ইসমাইল হোসেনের বিরুদ্ধে দুইটি মাদক মামলা রয়েছে।

ভূঞাপুর থানা অফিসার ইনচার্জ মো. রাশিদুল ইসলাম বলেন, উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ১৮ (আঠার) পিচ ইয়াবা ট্যাবলেটসহ ২ জন মাদক ব্যবসায়ী আটক করা হয়। মাদক দ্রব্য আইনে মামলা করে বিচারের নিমিত্তে আসামীদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।