নাভারন হাইওয়ে পুলিশ হাতে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

শার্শা (যশোর) প্রতিনিধি
প্রকাশিত: ০৮:৪২ পিএম, মঙ্গলবার, ৬ নভেম্বর ২০১৮ | ৯৫৭

শার্শা নাভারন হাইওয়ে পুলিশ ৩৯ পিচ ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে। আটককৃত মাদক ব্যবসায়ীর নাম আব্দুল আজিজ (৪৮)। সে ঝিনাইদহ জেলার গয়েশপুর কোর্টপাড়া গ্রামের মৃত হাজের আলীর ছেলে। 

নাভারণ হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ সার্জেন্ট পলিটন মিয়া জানান, মঙ্গলবার বেলা ৩’টায় যশোর-বেনাপোল মহাসড়কের নাভারণ-পুরাতন বাজারে মাদক উদ্ধারে বিশেষ অভিযান পরিচালনার সময় যশোর থেকে বেনাপোল অভিমুখে ছেড়ে আসা একটি বাস তল্লাশী করার সময় বাস থেকে নেমে একজন সন্দেহভাজন লোক রাস্তা দিয়ে হেটে যাওয়ার সময় তাকে দেখে সন্দেহ হলে তার দেহ তল্লাশী করে  ৩৯ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

ঝিকরগাছা থানায় মাদক আইনে একটি মামলা দিয়ে মাদক ব্যবসায়ী আব্দুল আজিজকে থানায় হস্তান্তর করা হয়েছে।