বাসাইলে কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণের উদ্বোধন

বাসাইল প্রতিনিধি
প্রকাশিত: ১২:২২ পিএম, বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর ২০১৭ | ৯৬৩

কৃষি প্রণোদনা কর্মসূচী খরিপ-২/২০১৭-১৮ মৌসুমে মাসকালাই, রবি/২০১৭-১৮ মৌসুমে ভুট্টা, সরিষা, বিটি বেগুন ও পরবর্তী খরিপ-১/২০১৮-১৯ মৌসুমে গ্রীস্মকালীন তিল উৎপাদন বৃদ্ধির লক্ষে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের বীজ ও সার বিতরণের উদ্বোধন করা হয়েছে।

বুধবার (২৭ সেপ্টেম্বর) উপজেলার ৫০জন কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণের মাধ্যমে এ কর্মসূচীর উদ্বোধন করা হয়।

উপজেলা পরিষদ চত্তরে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান কাজী শহীদুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার শামছুন নাহার স্বপ্না, পৌর মেয়র মজিবুর রহমান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শফিকুল ইসলাম খান, উপজেলা কৃষি অফিসার আব্দুল্লাহ আল ফারুক, কাউলজানী ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান চৌধুরী হবি, ফুলকী ইউপি চেয়ারম্যান জাহিদুল ইসলাম বাবুলসহ অন্যরা।

উপজেলার ৯৫২জন কৃষকদের মাঝে পর্যাক্রমে বীজ ও সার বিতরণ করা হবে বলে জানা যায়।