টাঙ্গাইলে শিক্ষা পদক প্রতিযোগিতা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১২:০০ পিএম, সোমবার, ২০ ফেব্রুয়ারী ২০২৩ | ৫৬২

শিখবে শিশু হেসে খেলে শান্তিমুক্ত পরিবেশ পেলে এই প্রতিবাদ্য সামনে নিয়ে টাঙ্গাইলের উপজেলা পর্যায়ে প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা ২০২৩  ( ক্রীড়া ,সাংস্কৃতিক , বিষয় ভিত্তিক কুইজ ও কাবিং চূড়ান্ত প্রতিযোগিতা) অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সকালে জেলা সদর স্কুল মাঠে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল সদর-৫ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোঃ ছানোয়ার হোসেন।

উপজেলা নির্বাহী অফিসার রানুয়ারা খাতুন এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,টাঙ্গাইল সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাজাহান আনছারী, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নাজমুল হুদা নবীন,মহিলা ভাইস চেয়ারম্যান শামীমা আক্তার,সদর উপজেলা শিক্ষক অফিসার আঃ মোমেন প্রমুখ।