সরকারি কোষাগার হতে বেতন ভাতার দাবিতে গোপালপুরে পৌরসভা সার্ভিস অ্যাসোসিয়েশনের

দ্বিতীয় দিনের মতো পূর্ণদিবস কর্মবিরতী চলছে

গোপালপুর প্রতিনিধি
প্রকাশিত: ০৪:২৭ পিএম, সোমবার, ২৯ জানুয়ারী ২০১৮ | ৮৮২

বাংলাদেশ পৌরসভা সার্ভিস অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে সরকারি কোষাগার হতে বেতন ভাতা ও পেনশন সুবিধাসহ নানা দাবিতে টাঙ্গাইলের গোপালপুর পৌরসভা সার্ভিস অ্যাসোসিয়েশনের আয়োজনে দ্বিতীয় দিনের মতো গতকাল সোমবার পূর্ণদিবস কর্মবিরতী চলে।

কর্মবিরতীতে উপস্থিত ছিলেন, রঞ্জিত কুমার ঘোষ, আবদুর রশিদ, ইকবাল রশিদ, মো. জাহিদুল ইসলাম, মুক্তিযোদ্ধা মোফাচ্ছেল হোসেন, মফিজুর রহমান হান্নান, আবু হানিফ, মোকাদ্দেস হোসেন, খঃ আসলাম, জাহিদুল ইসলাম, ফজলুর রহমান, আবদুল হান্নান, মনোরঞ্জন দেবনাথ, হাফিজুর রহমান, ছানোয়ার হোসেন প্রমুখ।