আমরা ৯৩, টাঙ্গাইল অফিস ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

বিশেষ প্রতিনিধি
প্রকাশিত: ০২:১১ পিএম, শনিবার, ৭ নভেম্বর ২০২০ | ৭৫২

বিন্দুবাসিনী সরকারি বালক উচ্চ বিদ্যালয় এস.এস.সি ১৯৯৩ সালের ব্যাচ (বন্ধু ব্যাচ-৯৩) আমরা ৯৩, টাঙ্গাইল অফিস ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।

শুক্রবার সকাল ১১টায় টাঙ্গাইল শহরস্ত শওকত আলী তালুকদার মার্কেটের ছাদে ভিত্তিপ্রস্তর স্থাপন করেন টাঙ্গাইল পৌরসভার মেয়র জামিলুর রহমান মিরন।

এসময় ১২ নং ওয়ার্ড কাউন্সিলর আমিনুর রহমান আমিন, বাংলাদেশ আন্ত: বিশ্ববিদ্যালয় অফিসার্স ফেডারেশনের সহ-সভাপতি, মাভাবিপ্রবি অফিসার্স এসোসিয়েশনের সভাপতি ও বন্ধু ব্যাচ-৯৩ এর সভাপতি মফিজুল ইসলাম মজনুসহ অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।