কালীগঞ্জে মাদ্রাসার ছাত্র নিখোঁজ

ঝিনাইদহ প্রতিনিধি
প্রকাশিত: ০৩:৩২ পিএম, বুধবার, ১১ মার্চ ২০২০ | ৬৮৭

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার সিংদহ গ্রাম থেকে আসলাম হোসেন (১৬) নামে এক মাদ্রাসা ছাত্র নিখোঁজ হয়েছে। এ ঘটনায় মঙ্গলবার বিকেলে থানায় একটি জিডি করা হয় পরিবারের পক্ষ থেকে।

নিখোঁজ আসলাম সিংদহ গ্রামের খুয়াজ আলীর ছেলে ও উপজেলার ভাটপাড়া হাফেজিয়া মাদ্রাসার ছাত্র। জিডিতে নিখোঁজ আসলামের ভাই মামুন হোসেন উল্লেখ করেছেন, গত ৮ মার্চ বিকেলে বিকেলে বাইসাইকেল নিয়ে বাড়ি থেকে মাদ্রাসা যাওয়ার উদ্দেশ্যে বের হয়। এরপর থেকে তাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। নিখোঁজ আসলামের গায়ের রং শ্যামলা, আনুমানিক ৫ ফুট উচ্চতা। তার পরনে চেক লুঙ্গী ও চাপাতী রংয়ের পাঞ্জাবী রয়েছে।

কোন সহৃদয়বান ব্যক্তি আসলামের খোঁজ পেলে ০১৮৪০-১৪৪০৭৫ ও ০১৩১৬-৮৩৪৪৮৬ নম্বরে যোগাযোগ করার জন পরিবারের পক্ষ থেকে অনুরোধ করেছেন। কালীগঞ্জ থানার ওসি মুহাঃ মাহফুজুর রহমান মিয়া জানান, নিখোঁজের ঘটনায় থানায় একটি জিডি হয়েছে। পুলিশের পক্ষ থেকে নিখোঁজ আসলামকে উদ্ধার করার জন্য চেষ্টা করা হচ্ছে।