নাটোর মহারাজা জে এন স্কুল এন্ড কলেজের ১৯৯৫ ব্যাচের পুনর্মিলনী

নাটোর প্রতিনিধি
প্রকাশিত: ০৩:৩০ পিএম, শুক্রবার, ৩১ জানুয়ারী ২০২০ | ১৪৪৪

স্কুল জীবন শেষে পেরিয়ে গেছে ২৫টি বছর। স্মৃতিমেদুর, আনন্দ-বেদনাবিধূর স্কুলজীবনকে ফিরে না পেলেও চিরচেনা সেই প্রাঙ্গনে এক হয়েছিল কৈশরে একে অপরের সঙ্গীরা।

শুক্রবার নাটোর মহারাজা জে এন উচ্চ স্কুল এন্ড কলেজের ১৯৯৫ সালের এসএসসি ব্যাচের ছাত্রদের পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। শহরের বঙ্গজ্বলস্থ মহারাজা জে এন উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে দিনব্যপী আনন্দ, হৈ হুল্লোড় আর স্মৃতি রোমন্থনে মেতে ওঠে বন্ধুরা।

এ উপলক্ষ্যে মহারাজা জে এন উচ্চ স্কুল এন্ড কলেজ প্রাঙ্গন থেকে আনন্দ শোভাযাত্র বের হয় প্রাক্তন-বর্তমান শিক্ষক ও ১৯৯৫ সালের ছাত্রদের সম্মিলনে। এ উপলক্ষ্যে দুপুরে মধ্যাহ্নভোজ ও দিনব্যপী নানারকম অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।