নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় সাহাবুদ্দিনকে অভিনন্দন আবদুল হামিদের

আলোকিতপ্রজন্ম ডেস্ক
প্রকাশিত: ১২:২৬ পিএম, মঙ্গলবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৩ | ৮০৩

বাংলাদেশের নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মো. সাহাবুদ্দিনকে অভিনন্দন জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। 

গতকাল বিকেলে তিনি নবনির্বাচিত রাষ্ট্রপতিকে ফোন করে এই অভিনন্দন জানিয়েছেন বলে রাষ্ট্রপতির প্রেস  সচিব জয়নাল আবেদীন বাসসকে জানান।

আবদুল হামিদ নবনির্বাচিত রাষ্ট্রপতিকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

ফোনালাপে তারা পরস্পর কুশল বিনিময় করেন।