নাটোরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত এক, আহত ১৫

নাটোর প্রতিনিধি
প্রকাশিত: ১০:৪৭ এএম, বুধবার, ১ জানুয়ারী ২০২০ | ৮৮৬

নাটোর-বগুড়া মহাসড়কের দিঘাপতিয়ার কাশিয়াবাড়ি ব্রীজ এলাকায় দু’টি যাত্রিবাহি বাসের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত এবং আরো ১৫ জন আহত হয়েছে।

বুধবার সকাল ১০টার দিকে মহাসড়কের সদর উপজেলার দিঘাপতিয়া ইউনিয়নের কাশিয়াবাড়ি এলাকায় বগুড়া থেকে রাজশাহীগামী নান্নু পরিবহন নামে যাত্রিবাহি বাসের সাথে রংপুরগামি বিপরীতমুখী যাত্রিবাহি বাস নিশিতা পরিবহনের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই একজন নিহত হয়।

নিহত লিখন বাসের সুপার ভাইজার ও নাটোর সদর উপজেলার তেবারিয়া এলাকার বাসিন্দা বলে জানা গেছে।

খবর পেয়ে নাটোর ফায়র স্টেশন কর্মিরা ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে ভর্তি করে। ঘটনাস্থলে একজন নিহত এবং অন্তত ২০ জন আহত হওয়ার সত্যতা নিশ্চিত করেছেন নাটোর ফায়ার স্টেশসের উপ-সহকারী পরিচালক আসাদুল ইসলাম।

এদিকে ঘটনার পর পরই ঘটনাস্থল পরিদর্শনে নাটোরের জেলা প্রশাসক মোহাম্মদ শাহরিয়াজসহ জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের কর্মকর্তাবৃন্দ।