ভূঞাপুরে মেধাবী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ

ভূঞাপুর (টাঙ্গাইল) সংবাদদাতা
প্রকাশিত: ১০:৩১ এএম, বৃহস্পতিবার, ৫ সেপ্টেম্বর ২০১৯ | ৬৪৬

‘শিক্ষার আলো জ¦ালবো, ডিজিটাল বাংলাদেশ গড়বো’ স্লোগানে টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থীদের মাঝে মেধা পুরস্কার বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার ভূঞাপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে উপজেলা নির্বাহী কর্মকর্তা ঝোটন চন্দের নিজস্ব অর্থায়নে ট্যালেন্টপুল ৪৫জন শিক্ষার্থীর হাতে মেধা ক্রেস্ট ও পুরস্কার দেয়া হয়।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা ঝোটন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শাহিনুর ইসলাম, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শাহনেওয়াজ পারভীন, সহকারি শিক্ষা কর্মকর্তা সাখায়াত হোসেন, শাহজামাল, ভূঞাপুর প্রেসক্লাব সভাপতি আসাদুল ইসলাম বাবুল, মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মমতাজ খানম প্রমুখ।