গণধর্ষণ মামলার আসামী গুলিবিদ্ধ অবস্থায় গ্রেফতার

স্টাফ রিপোর্টার
প্রকাশিত: ০৪:৫৭ এএম, বুধবার, ২১ আগস্ট ২০১৯ | ৭৫৫

ঝিনাইদহে ৭ম শ্রেণীর স্কুল ছাত্রী গণধর্ষণ মামলার প্রধান আসামী বাদশা হোসেন (৩১)কে গুলিবিদ্ধ অবস্থায় গ্রেফতার করেছে পুলিশ। বুধবার সকালে সদর উপজেলার খাজুরা জোয়ার্দ্দার পাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার কৃত বাদশা খাজুরা এলাকার মৃত মন্তেজ হোসেনের ছেলে।

ঝিনাইদহ সদর থানার ওসি মিজানুর রহমান খান জানান, গণধর্ষণ মামলার প্রধান আসামী বাদশা খাজুরা এলাকায় অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালায় পুলিশ।

এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে বাদশা ধারালো অস্ত্র দিয়ে পুলিশকে আঘাত করার চেষ্টা করে। এসময় পুলিশ আত্মরক্ষার্থে গুলি ছোড়ে। এতে বাদশা পায়ে গুলিবিদ্ধ হয়। পরে সেখান থেকে তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

উল্লেখ্য, গত ঈদের দিন সন্ধ্যায় শহরের মুক্তিযোদ্ধা মসিউর রহমান বালিকা বিদ্যালয়ের ৭ম শ্রেণীর ছাত্রী পাশের বাড়িতে তার মাকে খুজতে বের হয়। এসময় বাদশা, একই এলাকার মন্টু মন্ডলের ছেলে রুহুল আমীন ও জাফরের ছেলে মুন্নু তাকে মুখ বেঁধে তুলে নিয়ে গনধর্ষন করে।

ধর্ষনের পর ক্যাডেট কলেজের সামনের একটি আবাসন এলাকায় ফেলে যায়। সেখান থেকে তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় নির্যাততার পালিত পিতা বাদী হয়ে সদর থানায় একটি মামলা দায়ের করে।