সখীপুরে বৃদ্ধের ঝুলন্ত লাশ উদ্ধার

সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশিত: ০৫:৪৭ এএম, বুধবার, ২১ আগস্ট ২০১৯ | ৭১০

টাঙ্গাইলের সখীপুর থানা-পুলিশ নজরুল ইসলাম (৬৫) নামের এক বৃদ্ধের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে। বুধবার সকালে উপজেলার কুতুবপুর তালতলা এলাকার একটি কাঁঠাল গাছ থেকে ঝুলন্ত অবস্থায় ওই লাশ উদ্ধার করা হয়। নজরুল ওই গ্রামের মৃত নুর মোহাম্মদের ছেলে।

পারিবারিক সূত্রে জানা যায়, নজরুল কয়েকমাস ধরে নানা হতাশা ও মানসিক সমস্যায় ভোগছিলেন। ধারনা করা হচ্ছে মানসিক সমস্যা থেকে সে আত্মহত্যার পথ বেছে নেয়।
এ ব্যাপারে নিহত নজরুলের স্ত্রী সাজেদা বেগম বাদী হয়ে বুধবার দুপুরে সখীপুর থানায় অপমৃত্যু মামলা করেছেন।

সখীপুর থানার উপপরিদর্শক (এসআই) ওবায়দুল্লাহ বলেন, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।