ঢাকায় ফিটনেসবিহীন গাড়ি, বিআরটিএর পরিচালককে হাইকোর্টে তলব

আলোকিতপ্রজন্ম ডেস্ক
প্রকাশিত: ০২:৫৫ এএম, বুধবার, ২৭ মার্চ ২০১৯ | ১১১০

রাজধানীতে ফিটনেসবিহীন ৭০ হাজার গাড়ি চলাচল করার কারণ ব্যাখ্যা করতে বিআরটিএর রোড সেফটি পরিচালক শেখ মোহাম্মদ মাহবুব-ই-রব্বানীকে তলব করেছেন হাইকোর্ট। আগামী ৩০ এপ্রিল তাকে সশরীরে উপস্থিত হয়ে এর ব্যাখ্যা দিতে বলা হয়েছে।

বুধবার (২৭ মার্চ) একটি ইংরেজি দৈনিকে প্রকাশিত প্রতিবেদন আমলে নিয়ে হাইকোর্টের বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কেএম হাফিজুল আলমের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ সুয়োমুটো (স্বপ্রণোদিত) আদেশ দেন।

আদালত সূত্র জানায়, রাস্তায় প্রতিনয়ত দুর্ঘনা ঘটছে। অপরদিকে ফিটনেসবিহীন গাড়ি চলছে, আবার বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) থেকে গত ১০ বছর ধরে ফিটনেসের সার্টিফিকেট দেয়া হচ্ছে না। এসব কারণ ব্যাখ্যা করতে হবে ওই পরিচালককে।