বেনাপোল সীমান্তে ফেন্সিডিল সহ আটক-২

সাগর হোসেন (যশোর) জেলা,প্রতিনিধি
প্রকাশিত: ০৬:৩৯ পিএম, মঙ্গলবার, ৫ মার্চ ২০১৯ | ৮৮৯
যশোরের শার্শা উপজেলার পোর্ট থানার সীমান্তের দৌলতপুর গ্রাম হতে বিজিবি কর্তৃক ৩৩ বোতল ভারতীয় ফেন্সিডিল ও o১টি মোটর সাইকেলসহ ২ জন আসামিকে আটক করেছে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি ) সদস্যরা। 
 
রবিবার ৪ই মার্চ রাতে সাড়ে ৯টার সময়ে পোর্ট থানার দৌলতপুর সীমান্তে হতে ফেনসিডিল ও বাইক সহ তাদেরকে আটক করে বিজিবি। বিজিবি সূত্রে জানা যায় দৌলতপুর বিওপি’র একটি টহল দলের গোপন সংবাদের ভিত্তিতে যশোর জেলার বেনাপোল পোর্ট থানাধীন দৌলতপুর সীমান্তে জনৈক মনিরের বাড়ির সামনে পাকা রাস্তার সংলগ্নে রাত সাড়ে ৯টার সময়ে ফেনসিডিল ও বাইক সহ তাদের আটক করে।
 
আটককৃত তাজিম উদ্দিন (৩২), -কাগজপুকুর গ্রামের বাবুর ছেলে, রাবিয়া খাতুন (৫৪), বেনাপোল গাতীপাড়া গ্রামের খালেকের স্ত্রী, উভয় বেনাপোল পোর্ট থানার বাসিন্দা ৷ খুলনা ব্যাটালিয়ন ২১ বিজিবি অধিনায়ক ইমরান উল্লাহ সরকার বিষয়টি নিশ্চিত করেন, আটক আসামীদের বিরুদ্ধে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানা সোপর্দ করেছে ।