আওয়ামী লীগ ক্ষমতায় এলে ফরিদপুর বিভাগ হবে

আলোকিতপ্রজন্ম ডেস্ক
প্রকাশিত: ০১:৩০ পিএম, বৃহস্পতিবার, ১৩ ডিসেম্বর ২০১৮ | ৭৫১

আগামীতে আওয়ামী লীগ ফের ক্ষমতায় এলে ফরিদপুরকে বিভাগ হিসেবে ঘোষণা দেয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে ফরিদপুর সদর উপজেলার কমরপুর আবদুল আজিজ ইনস্টিটিউট মাঠে পথসভায় এ কথা বলেন আওয়ামী লীগ সভানেত্রী।

তিনি আরও বলেন, আওয়ামী লীগ সরকারের মূল লক্ষ্য দেশ থেকে জঙ্গিবাদ নির্মূল করা। কিন্তু বিএনপি ক্ষমতায় এলে এগুলো আবার ফিরে আসবে। তাই উন্নয়নের যাত্রা অব্যাহত রাখতে ও জঙ্গিবাদকে নির্মূল করতে সবাইকে নৌকা মার্কায় ভোট দেয়ার আহ্বান জানান তিনি।

এদিকে প্রধানমন্ত্রীকে এক নজর দেখতে জনসভাস্থলে এসেছেন হাজার হাজার মানুষ।