ঠাকুরগাঁওয়ে ইউনিয়ন গণ জমায়েত ও র‍্যালী অনুষ্ঠিত

হাসেম আলী, ঠাকুরগাঁও প্রতিনিধি
প্রকাশিত: ০১:৩৬ পিএম, রোববার, ১৮ নভেম্বর ২০১৮ | ৭০৬

ঠাকুরগাঁওয়ে উপ-আনুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর অধীনে এবং সামাজিক সাহায্য কল্যাণ সংস্থা (এসকেএস) এর আয়োজনে মৌলিক সাক্ষরতা প্রকল্প (৬৪ জেলা) এর আওতায় ইউনিয়ন ভিত্তিক গণ জমায়েত ও র্য্যালী অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১৮ নভেম্বর) সকালে সদর উপজেলার শুখানপুকুরী ইউনিয়ন পরিষদ থেকে একটি বর্ণাঢ্য র্য্যালি বের করা হয়  র্যালিটি কার্তিকতলা বাজার প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে মিলিত হয়। 

র্য্যালী পরবর্তী গণজমায়েতে বক্তব্য রাখেন জেলা উপ-আনুষ্ঠানিক শিক্ষা ব্যুরো'র হিসাব রক্ষক আব্দুস সোবহান, এসকেএস'র ঠাকুরগাঁও জেলা প্রোগ্রাম কো-অর্ডিনেটর আব্দুল করিম, ইউপি সদস্য আল মামুন, রেনুকা সরকার প্রমূখ।