রাজধানীতে পিকআপের ধাক্কায় মায়ের কোল থেকে ছিটকে শিশুর মৃত্যু

আলোকিতপ্রজন্ম ডেস্ক
প্রকাশিত: ০৮:১০ এএম, সোমবার, ২২ অক্টোবর ২০১৮ | ৮৪৩

রাজধানীর মোহাম্মদপুরে পিকআপের ধাক্কায় রিকশায় থাকা মায়ের কোল থেকে ছিটকে পড়ে নাবিলা নামে এক বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।

রোববার রাত ১০টার দিকে রিকশা করে শিশু সন্তানকে সঙ্গে নিয়ে নিউমার্কেট থেকে আদাবরের বাসায় ফিরছিলেন মা নাজমা বেগম। মোহাম্মাদপুর থানার সামনের সড়কের ক্রসিংয়ে একটি পিকআপের ধাক্কায় রিকশা থেকে সন্তানসহ পড়ে যান তিনি।

ওই সময় শিশু নাবিলার ওপর দিয়ে রিকশার চাকা উঠে যায়।

গুরুতর আহত অবস্থায় নাবিলাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসকরা শিশুটিকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় পিকআপ চালক ও হেলপারকে আটক করেছে মোহাম্মদপুর থানা পুলিশ।