নন্দীগ্রামে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি
প্রকাশিত: ০৬:২৮ পিএম, রোববার, ৯ সেপ্টেম্বর ২০১৮ | ৫৫৩

বগুড়ার নন্দীগ্রামে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার বিকালে ২নং সদর ইউনিয়ন একাদশ ও পৌরসভা একাদশের মধ্যে অনুষ্ঠিত ফাইনাল খেলায় ২নং সদর ইউনিয়ন একাদশ কে ২-১ গোলে হারিয়ে পৌরসভা একাদশ চাম্পিয়ন হয়। খেলা শেষে বিজয়ী দলের হাতে ট্রফী তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা: শারমিন আখতার।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান নুরুল ইসলাম মন্ডল, পৌর মেয়র কামরুল হাসান সিদ্দিকী জুয়েল, ওসি নাসির উদ্দিন, সাবেক উপজেলা চেয়ারম্যান রেজাউল আশরাফ জিন্নাহ, প্যানেল চেয়ারম্যান একে আজাদ, ২নং সদর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল বারী বারেক, কমিশনার বেলায়েত হোসেন আদর প্রমূখ।