বগুড়ায় সড়ক দূর্ঘটনায় নিহত ৪

খালিদ হাসান, বগুড়া প্রতিনিধি
প্রকাশিত: ০৯:১৮ এএম, রোববার, ২ সেপ্টেম্বর ২০১৮ | ৭১৬

বগুড়ায় পৃথক দুই সড়ক দুর্ঘটনায় চারজন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও ৪০ জন। শনিবার গভীর রাতে বগুড়ার শেরপুর উপজেলার মহিপুরে এনা পরিবহনের বাসের সঙ্গে ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়।

প্রায় একই সময় উপজেলার ধুনট মোড়ে ঢাকাগামী এস আর পরিবহনের সঙ্গে অন্য একটি বাসের মুখোমুখি সংঘর্ষে আরও দুইজন নিহত হয়। দুই ঘটনায় ৪০ জনের মতো আহত হয়।

আহতদের অনেকের অবস্থা আশঙ্কাজনক। তাদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।