ঈদের ছুটিতে বাড়ি ফেরা হলোনা কলেজের ছাত্র সেতুর

ঝিনাইদহ প্রতিনিধি
প্রকাশিত: ০৫:৪২ পিএম, সোমবার, ২০ আগস্ট ২০১৮ | ৮৩৪

ঝিনাইদহ সদর উপজেলার পাঁচমাইল ঘোড়ামারা নামক স্থানে ট্রাক চাপায় ঢাকা কলেজের মাষ্টার্ষের ছাত্র সেতু (২১) নিহত হয়েছেন।

এ সময় তার দুই ভাই আহত হন। নিহত সেতা চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার বিষ্ণপুর গ্রামের মোশাররফ হোসেনের ছেলে। রোববার বিকাল ৩টার দিকে ঝিনাইদহ-মাগুরা মহাসড়কের পাঁচমাইল ঘোড়ামারা নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।

ঝিনাইদহ সদর থানার ওসি এমদাদুল হক শেখ জানান, ঈদের ছুটিতে হতাহতরা মটরসাইকেল যোগে ঢাকা থেকে বাড়ি ফিরছিল। তারা পাঁচমাইল ঘোড়ামারা নামক স্থানে পৌছালে একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই নিহত হন সেতু। তবে তিনি শিক্ষার্থী কিনা তা আমি জানি না। আহতদের ঝিনাইদহ সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।