সব ধরণের ক্রিকেট থেকে অবসর নিলেন জনসন

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১২:৩৪ পিএম, সোমবার, ২০ আগস্ট ২০১৮ | ৮০৮

বল হাতে যেকোন ব্যাটসম্যানের জন্য আতঙ্ক অস্ট্রেলিয়ার ফাস্ট বোলার মিচেল জনসন। ২০১৫ সালের নভেম্বরে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের পর বিশ্বব্যাপি ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টি-টোয়েন্টি খেলে বেড়াচ্ছিলেন ৩৬ বছর বয়সী এ তারকা। সর্বশেষ চলতি বছরে আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের হয়ে মাঠে নেমেছিলেন। আর এবার সব ধরণের ক্রিকেটকে বিদায় জানিয়ে দিলেন এই অজি তারকা।

এ ব্যাপারে অস্ট্রেলিয়ান একটি সংবাদমাধ্যমে জনসন বলেন, ‘এটা শেষ। আমি আমার শেষ ডেলিভারিটি করে ফেলেছি। আজ আমি সব ধরনের ক্রিকেট থেকে আমার অবসরের ঘোষণা দিচ্ছি। আমি ভেবেছিলাম আগামী বছরের অর্ধেক পর্যন্ত টি-টোয়েন্টি টুর্নামেন্ট খেলে যাবো। তবে আমার শরীর আর চলছে না।’

উল্লেখ্য, গতবারের আইপিএলের পরই কাঁধের ইনজুরি দেখা দেয় বাঁহাতি তারকা জনসনের। তবে মৌসুমটি ভালো যায়নি। ৬ ম্যাচে ২১৬ রান দিয়ে মাত্র দুটি উইকেট তুলে নিয়েছেন তিনি।