টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

তনয় কুমার বিশ্বাস
প্রকাশিত: ০৩:৪১ পিএম, রোববার, ১২ আগস্ট ২০১৮ | ৫৫৯

টাঙ্গাইলে জেলা প্রশাসনের উদ্যোগে জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়। ১২ আগস্ট রবিবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

টাঙ্গাইলের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোশারফ হোসেন খান এর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার আশরাফউজ্জামান স্মৃতি, সিভিল সার্জন শরীফ হোসেন খান, র‌্যাব-১২ এর কোম্পানি কমান্ডার মেজর মো. রবিউল ইসলাম, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী শম্ভূ রাম পাল, বিভাগীয় বন কর্মকর্তা মো. হারুন অর রশিদ, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এড. খোরশেদ আলম, টাঙ্গাইল চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র সভাপতি খান আহমেদ শুভ প্রমুখ।

এছাড়া এসময় বিভিন্ন উপজেলার চেয়ারম্যান, ইউএনও এবং সরকারি-বেসরকারি অফিসের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।