ঝিনাইদহে ট্রাকের ধাক্কায় কলেজ ছাত্র নিহত

ঝিনাইদহ সংবাদাতা
প্রকাশিত: ০৪:১১ পিএম, শনিবার, ১১ আগস্ট ২০১৮ | ৬৭৩

ঝিনাইদহ-চুয়াডাঙ্গা মহাসড়কের নারায়নপুর এলাকায় রাস্তার উপর দাড়িয়ে থাকা ট্রাকের সাথে মটরসাইকেলের ধাক্কা লেগে রহমতুল্লাহ (১৭) নামে এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে। এ সময় রহমতুল্লাহ মোটরসাইকেল যোগে বাড়ি ফিরছিলো।

শুক্রবার দিনগত রাত ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। ঝিনাইদহ সদর উপজেলার মাগুরাপাড়া গ্রামের শাহজাহানের ছেলে রহমাতুলল্লাহ আব্দুর রউফ ডিগ্রি কলেজের ছাত্র।

ঝিনাইদহ সদর থানার ওসি এমদাদুল হক জানান, রাতে মোটরসাইকেল নিয়ে রহমাতুল্লাহ বাড়ি যাচ্ছিলো। সে নারায়নপুর হাইস্কুলের কাছে পৌছালে রাস্তার পাশে দাড়িয়ে থাকা ট্রাকটি না দেখতে পেয়ে ট্রাকের সাথে ধাক্কা খায়। এতে তার মাথার ডান পাশে ট্রাকের অ্যাঙ্গেল ঢুকে যায়। ফলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এদিকে একদিন আগে একই সড়কের বৈডাঙ্গা নামক স্থানে তৌহিদুল ইসলাম (২২) নামে আরেক যুবক নিহত হয়। তিনি হলিধানী ঢাকালে পাড়ার গাজী মিয়ার ছেলে। এ সময় তার দুই বন্ধু রফিকুল ও আল-আমিন আহত হয়।