বরিশালে গৃহবধূকে কুপিয়ে হত্যা

আলোকিতপ্রজন্ম ডেস্ক
প্রকাশিত: ১০:০১ এএম, রোববার, ৫ আগস্ট ২০১৮ | ৭৮২

বরিশালের হিজলায় এক গৃহবধূকে কুপিয়ে হত্যা করেছে আল আমিন সরদার নামের এক যুবক।

শনিবার রাতে উপজেলার হরিনাথপুর ইউনিয়নের চর ছয়গাঁও গ্রামে এই ঘটনা ঘটে। নিহত গৃহবধূ খাদিজা বেগম ওরফে ফুলমতি বেগম (৩৫) ওই গ্রামের দিন মজুর হানিফ মোল্লার স্ত্রী ও ছয় সন্তানের জননী।

ঘটনার পর পরই ঘাতক যুবককে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছে এলাকাবাসী। আটককৃত আল আমিন সরদার একই গ্রামের প্রতিবেশী মিজানুর রহমান ইউনুস সরদারের ছেলে। 

হিজলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাকসুদুর রহমান বলেন, শনিবার রাত সোয়া ১১টার দিকে ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করা হয়েছে এবং আল আমিন নামের ওই যুবককে আটক করা হয়েছে। নিহতের লাশ রবিবার ময়নাতদন্তের জন্য বরিশাল শেবাচিমের মর্গে পাঠানো হবে বলে জানিয়েছেন ওসি।