চকরিয়ায় নানির মৃত্যুর খবর পেয়ে পথিমধ্যে ট্রেনে কাটাপড়ে নাতীর মর্মান্তিক মৃত্যু

এম, জুনাইদ উদ্দিন, চকরিয়া প্রতিনিধি
প্রকাশিত: ০৫:৪২ পিএম, সোমবার, ৩০ জুলাই ২০১৮ | ৭৩০
নিহত কাজী আমিরুল ইসলাম সিরাত (২১) আর্ন্তজাতিক ইসলামি বিশ্ববিদ্যালয়ের ইংরেজি দ্বিতীয় সেমিস্টারের শিক্ষার্থী। তার বাড়ি খাগড়াছড়ি জেলার মানিকছড়ি উপজেলার যুগ্গাছড়ি।
 
সোমবার সকাল সাড়ে ৯টার দিকে সীতাকুণ্ডের কুমিরায় এঘটনা ঘটে বলে চট্টগ্রাম জিআরপি থানার ওসি মোস্তাফিজ ভূইয়া জানিয়েছেন।
 
তিনি বলন, “ওই শিক্ষার্থী কুমিরা স্টেশনের কাছে সকালে রেললাইন পার হওয়ার সময় চট্টগ্রামমুখী মেঘনা এক্সপ্রেসের নিচে কাটা পড়ে।” 
 
জানা যায়, সিরাতের নানার বাড়ি কক্সবাজারের চকরিয়া উপজেলার বদরখালী ইউনিয়নে। গতরাত তার নানির মৃত্যুর খবর পেয়ে সে চকরিয়া আসার পথে ট্রেনে কাটা পড়ে তার মর্মান্তিক মৃত্যু হয়। এদিকে তার নানার বাড়িতে চলছে শোকের মাতম। বিশেষভাবে উল্লেখ্য যে, সিরাতের মরহুমা নানি বদরখালী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মরহুম নুরুল ইসলাম সিকদারের সহধর্মীনি।
 
পরে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর, ইংরেজি বিভাগের প্রধানসহ শিক্ষার্থীরা এসে সিরাতের লাশ গ্রহণ করেন বলে রেল পুলিশের এই কর্মকর্তা জানান।