‘জিম’ যেভাবে বদলে দিল রণবীরকে!

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১১:০৯ এএম, বুধবার, ৪ জুলাই ২০১৮ | ৭৯৫

তিনি কী ছিলেন, আর তিনি কী হলেন…। তিনি অর্থাত্ রণবীর সিংহ। অভিনেতার আগের ছবি দেখলে আপনিও হয়তো এ কথাই বলবেন। কারণ অ্যাবস তৈরি করে এখন রণবীরের যা চেহারা, তার সঙ্গে কয়েক বছর আগের মানুষটাকে মেলানো মুশকিল।

আপাতত ‘সিম্বা’র শুটিং নিয়ে ব্যস্ত রণবীর। সেই সেট থেকেই তাঁর একটি ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন পরিচালক রোহিত শেট্টি। ক্যাপশনে তিনি লিখেছেন, ‘এসেছিল যখন তখন শিশু। আর এখন বাঘ হয়ে গিয়েছে।’

রণবীরের বদল সত্যিই চোখে পড়ার মতো। জোয়া আখতারের ‘গাল্লি বয়’ হোক বা রোহিতের ‘সিম্বা’ নিজেকে একেবারে বদলে ফেলেছেন অভিনেতা। আর এই সুযোগে রণবীরের কয়েক বছর আগের ছবিও সোশ্যাল মিডিয়ায় ঘুরছে অভিনেতার অনুরাগীদের সৌজন্যে।

জিমে যাওয়া রণবীরের রুটিন। শরীর চর্চা ছাড়া একদিনও নাকি থাকেন না তিনি। শুটিংয়েও কখনও কখনও তাঁর সঙ্গে যান পার্সোনাল ট্রেনার। ‘পদ্মাবত’-এর জন্যও রণবীরের পরিশ্রম চোখে পড়েছিল সকলের। সব মিলিয়ে তাঁর এই পরিবর্তন দেখে উত্‌সাহী হচ্ছেন অনেকেই।