বাউফলে স্বরাষ্ট্রমন্ত্রীর উপস্থিতিতে আ’লীগের দু’পক্ষের সংঘর্ষ

আলোকিতপ্রজন্ম ডেস্ক
প্রকাশিত: ০৬:৫৫ পিএম, রোববার, ২৫ ফেব্রুয়ারী ২০১৮ | ৭৪৫

স্বরাষ্ট্রমন্ত্রীর উপস্থিতিতে বাউফলে স্থানীয় আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছে। পরে পুলিশ লাঠি চার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, রোববার (২৫ ফেব্রুয়ারি) বেলা ১১টায় পূর্ব নির্ধারিত কর্মসূচীর অংশ হিসেবে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বাউফল থানার নবনির্মিত ভবনের উদ্বোধন করতে বাউফলে আসেন।

অনুষ্ঠানস্থলে তিনি প্রবেশ করা মাত্র স্থানীয় আওয়ামী লীগের বিবাদমান মেয়রগ্রুপ ও চীপ হুইপ গ্রুপ ‘পক্ষে-বিপক্ষে’ স্লোগান দিতে থাকেন। হঠাৎ করে তারা মন্ত্রীর সামনে সংঘর্ষে জড়িয়ে পড়েন।

এ সময় শতাধিক চেয়ার ভাংচুর করে উভয় পক্ষের কর্মী সমর্থকরা। কর্মী সমর্থকদের হামলায় উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছে বলে নিশ্চিত করেছেন প্রত্যক্ষদর্শীরা।

পরে পুলিশ লাঠি চার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলে অনুষ্ঠান পুনরায় শুরু হয়।