বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

আলোকিতপ্রজন্ম ডেস্ক
প্রকাশিত: ০১:০০ পিএম, শনিবার, ১৪ ডিসেম্বর ২০১৯ | ৫৫১

শহীদ বুদ্ধিজীবী দিবসে ধানমণ্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শনিবার (১৪ ডিসেম্বর) সকাল আটটায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফুল দিয়ে শ্রদ্ধা জানান।

পরে আওয়ামী লীগের দলীয় প্রধান হিসেবে দ্বিতীয়বার ফুল দেন। এসময় প্রধানমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের শীর্ষ নেতারা। ফুল দেয়া শেষে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন নেতাকর্মীরা। প্রধানমন্ত্রী ও শীর্ষ নেতাদের ফুল দেয়া শেষে বিভিন্ন পর্যায়ের দলীয় নেতাকর্মীরা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান।

এর আগে মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এসময় শহীদদের প্রতি রাষ্ট্রীয় সালাম প্রদান করে সেনাবাহিনীর চৌকস দল। বাজানো হয় বিউগলের করুণ সুর।

এসময় স্মৃতিসৌধে উপস্থিত ছিলেন মন্ত্রী পরিষদের সদস্য, বিভিন্ন প্রশাসনিক কর্মকর্তা ও আওয়ামী লীগ নেতারা। পরে আওয়ামী লীগ প্রধান হিসেবে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।