নিজেদের তৈরি সাবমেরিনের প্রথম ট্রায়াল সম্পন্ন করেছে তাইওয়ান

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৫:০২ পিএম, শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬ | ৯২

এক বিবৃতিতে তাইওয়ানের নৌবাহিনী জানিয়েছে, সাবমেরিন কর্মসূচিটি যুক্তরাষ্ট্র ও ব্রিটেনসহ বেশ কয়েকটি দেশের দক্ষতা ও প্রযুক্তির উপর নির্ভর করে তৈরি করা হয়েছে। নারওয়াল তাইওয়ানের প্রতিরক্ষা বাহিনীর তৃতীয় সাবমেরিন। বাকি দু’টি আশির দশকে নেদারল্যান্ডসের কাছ থেকে কিনেছিল তারা।

২০২২ সালে প্রথম নিজস্ব উদ্যোগ ও অর্থায়নে সাবমেরিন তৈরির সিদ্ধান্ত নেয় তাইওয়ান সরকার। তারপর সে প্রকল্প বাস্তবায়নের দায়িত্ব দেয়া হয় সিএসবিসি কর্প নামে একটি তাইওয়ানিজ কোম্পানিকে। মোট ৮টি সাবমেরিন তৈরির জন্য সিএসবিসি কর্পের সঙ্গে চুক্তি হয়েছে।

চুক্তিতে উল্লিখিত আটটি সাবমেরিনের প্রথমটি নারওয়াল। সিএসবিসি কর্পের কর্মকর্তারা জানিয়েছেন, ২০২৭ সাল শেষ হওয়ার আগে আরো দু’টি সাবমেরিন তৈরি করে নৌবাহিনীকে হস্তান্তরের পরিকল্পনা রয়েছে তাদের।

আন্তর্জাতিক বিশ্বের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে বিভিন্ন সীমাবদ্ধতা ও চীনের সরকারের চাপের কারণে নারওয়াল তৈরিতে অজস্র ভোগান্তি ও চ্যালেঞ্জ মোকাবেলা করতে হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট এক কর্মকর্তা। যদি এসব ভোগান্তি-চ্যালেঞ্জ অব্যাহত থাকে তাহলে সামনের সাবমেরিগুলোর ক্ষেত্রেও একই ঘটনার পুনরাবৃত্তি হওয়ার আশঙ্কা রয়েছে।

চীন বরাবর তাইওয়ানকে নিজেদের ভূখণ্ড বলে দাবি করে আসছে, অন্যদিকে তাইওয়ান সবসময় চীনের এই দাবিকে অগ্রাহ্য করে নিজেদের স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে দাবি করে। চীনের এ ‘হুমকি’র জবাব দিতে নিজেদের সামরিক ক্ষমতাকে আরো বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে তাইওয়ানের সরকার।