বোচাগঞ্জে প্রশ্ন পত্র ফাঁসের এক শিক্ষার্থী আটক

বোচাগঞ্জ প্রতিনিধি,দিনজাপুর
প্রকাশিত: ০৭:০২ পিএম, মঙ্গলবার, ১৩ ফেব্রুয়ারী ২০১৮ | ৬৭৭

আজ মঙ্গলবার দিনাজপুরের বোচাগঞ্জ-এ কেন্দ্র সেতাবগঞ্জ পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ে এসএসসি’র ফিজিক্স পরীক্ষা দিতে এসে প্রশ্ন পত্র ফাঁসের সাথে জড়িত থাকার অপরাধে দৌলা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী মোঃ ওমর ফারুককে আটক করা হয়েছে।

যার রোল নং-২২১৭৪৯। আটক ওমর ফারুক আনোয়ারা ধদইর গ্রামের আব্দুর রশিদের পুত্র। এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার সারওয়ার মোর্শেদ বলেন, আটক ওমর ফারুকের বিরুদ্ধে এ বিষয়ে মামলা করা হবে।