বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা এনসিপির

আলোকিতপ্রজন্ম ডেস্ক
প্রকাশিত: ০৯:২৮ পিএম, সোমবার, ১ সেপ্টেম্বর ২০২৫ | ৫৭৬
সংগৃহীত

বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) শুভেচ্ছা জানিয়েছে। এ সময় দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের হাতে ফুল তুলে দেন এনসিপি নেতা সারজিস আলম।

সোমবার (১ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টায় গুলশানে বিএনপি চেয়ারপার্সনের কার্যালয়ে গিয়ে শুভেচ্ছা জানান এনসিপির মুখ্য সংগঠক সারজিস আলমের নেতৃত্বে একটি প্রতিনিধি দল।