নাগরপুরে জাতীয় মৎস্য সপ্তাহ 

নাগরপুর-(টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশিত: ০৩:১২ পিএম, সোমবার, ১৮ আগস্ট ২০২৫ | ৬৬২

"অভয়াশ্রম গড়তে তুলি দেশি মাছে দেশ ভরি" এই প্রতিপাদ্যকে সামনে রেখে টাঙ্গাইলের নাগরপুরে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৫ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার  সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ হল রুমে মৎস্য সপ্তাহের উদ্বোধন, র‌্যালী আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান হয়।

উপজেলা মৎস্য কর্মকর্তা মাসুম বিল্লার সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার আরাফাত মোহাম্মদ নোমান।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা কৃষি কর্মকর্তা এস এম রাশিদুল হাসান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আব্দুল মোমিন, বিআর ডিবির চেয়ারম্যান আহাম্মদ আলী রানাসহ উপজেলার মৎস্যজীবী সুবিধাভোগীরা উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে উপজেলা পুকুরে মাছের পোনা অবমুক্ত করা হয়।