সচিবালয় ও ছাত্রদের উপর হামলার প্রতিবাদে টাঙ্গাইলে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৫:১০ পিএম, সোমবার, ২৬ আগস্ট ২০২৪ | ৯০৩

রাজধানীর সচিবালয় ও ছাত্রদের উপর আনসার সদস্যদের হামলার প্রতিবাদে টাঙ্গাইলে মানববন্ধন কর্মসূচি পালন করেছে করা হয়েছে।

সোমবার(২৬ আগস্ট) দুপুরে টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ওই মানববন্ধন কর্মসূচির আয়োজন করে। 

মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা শিক্ষার্থী আহমেদ শেরশাহ, নীতিশা সরকার প্রমুখ।

বক্তারা বলেন, একটি কুচক্রী মহল দেশকে অস্থিতিশীল করতে চায়। তারই অংশ হিসেবে রোববার(২৫ আগস্ট) আনসার সদস্যরা  সচিবালয় ও ছাত্রদের উপর হামলা চালিয়েছে। হামলার ঘটনার সাথে যারা জড়িত তাদেরকে অবিলম্বে গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে। দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। 

পরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা শহরে একটি বিক্ষোভ মিছিল বের করে।