নাগরপুরে বিএনপির বিক্ষোভ  ও প্রতিবাদ সমাবেশ

নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশিত: ০৪:০৫ পিএম, সোমবার, ১৩ জুন ২০২২ | ৯৯০

গ্যাসসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্য বৃদ্ধির প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে টাঙ্গাইলের নাগরপুরে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা বিএনপির উদ্যোগে সোমবার সকালে দলীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

উপজেলা বিএনপির আহবায়ক বীর মো. এম এ সালামের সভাপতিত্বে ও সদস্য সচিব মো. হাবিবুর রহমান হবির সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির যুগ্ম  আহ্বায়ক আহাম্মদ আলী রানা, শরিফুল ইসলাম স্বপন, এম ফিরোজ সিদ্দিকী, ইঞ্জিনিয়র রেজাউল ইসলাম রেজা, মীর আবুল কালাম আজাদ রতন, খন্দকার ওয়াহেদ মুরাদ, মো. রফিজ উদ্দিন, প্রমুখ।

এ সময় উপজেলা বিএনপিসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।