ন্যাপ ভাসানী ও খোদা-ই-খেদমতগারের উদ্যোগে ঈদ উপহার বিতরণ

মাভাবিপ্রবি প্রতিনিধি
প্রকাশিত: ০১:০১ পিএম, বৃহস্পতিবার, ২৮ এপ্রিল ২০২২ | ৬৭১
টাঙ্গাইলে ন্যাপ ভাসানী ও খোদা-ই-খেদমতগারের উদ্যোগে দুঃস্থ ও অসহায় মানুষের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।
 
বৃহস্পতিবার বিকাল ৩ টা ৩০ মিনিটে টাঙ্গাইল সদর উপজেলার সন্তোষে মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানীর মাজার প্রাঙ্গনের সামনে ঈদ উপহার সামগ্রী বিতরণ করেন ন্যাপ ভাসানী ও খোদা-ই-খেদমতগারের সভাপতি হাসরত খান ভাসানী। 
 
এসময় মওলানা ভাসানী কৃষক সমিতির সভাপতি আজাদ খান ভাসানী, উপদেষ্টা সিদ্দিক হোসেন বি.এস.সি, শামসুল হুদা, আব্দুল গফুর শিকদার, ছাত্র নেতা মাহাথির খান ভাসানী, মুরিদান সংঘের নেতা মোঃ মামুনুর রশিদ প্রমূখ উপস্থিত ছিলেন।
 
ঈদ উপহার সামগ্রী বিতরণ শেষে মেহনতি মজলুম মানুষের কল্যাণ, সুখ ও সমৃদ্ধি কামনা করে দোয়া করা হয়।