মির্জাপুরে মুজিবনগর দিবস পালিত

মির্জাপুর প্রতিনিধি
প্রকাশিত: ০১:১৩ পিএম, রোববার, ১৭ এপ্রিল ২০২২ | ৫৩৪

মির্জাপুরে যথাযোগ্য মর্যাদায় মুজিবনগর দিবস পালিত হয়েছে। রবিবার মির্জাপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে এই অনুষ্ঠান হয়েছে ।

দিবসটি উপলক্ষে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভার আয়োজন করা হয়।

মির্জাপুর উপজেলা নির্বাহী অফিসার মো. হাফিজুর রহমানের সভাপতিত্বে সভায় বক্তৃতা করেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সাবেক কমান্ডার সরকার হিতেশ চন্দ্র পুলক ও অধ্যাপক দুর্লভ বিশ্বাস, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ব্যারিস্টার তাহ্রীম হোসেন সীমান্ত, উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সম্পাদক সিরাজুল ইসলাম ও উপজেলা কৃষি কর্মকর্তা সঞ্জয় কুমার পাল প্রমুখ।