নাগরপুরে কলেজপাড়ায় কুদরত আলীর নির্বাচনী সভা

নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশিত: ১২:০০ পিএম, বুধবার, ১০ নভেম্বর ২০২১ | ১১৫১

টাঙ্গাইলের নাগরপুরে উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক চেয়ারম্যান প্রার্থী মো. কুদরত আলীর নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সন্ধায় নাগরপুর দুয়াজানী কলেজ পাড়া জামে মসজিদের মাঠে এলাকাবাসী এ সভার আয়োজন করেন। 

নির্বাচন উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় সদর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মো. শাজাহান মিয়ার সভাপতিতে বক্তব্য রাখেন, চেয়ারম্যান প্রার্থী মো. কুদরত আলী। আলোচনা অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, সাধারন মো. লিয়াকত সিকদার, উপজেলা আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. খালিদ হোসেন, স্বেচ্ছাসেবক লীগের সাধারন সম্পাদক মো. ফারুক হোসেন, ছাত্রলীগের সাবেক সভাপতি মো. ফরিদুর রহমান ফরিদ, সাবেক ভিপি আল মামুন।

এলাকাবাসীর পক্ষ থেকে বক্তব্য রাখেন, সমাজ সেবক মো. তারা মিয়া, মামুদ নগর উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক মো. শওকত মিয়া, নাগরপুর মহিলা কলেজের প্রভাষক মো. আলী আক্তার, প্রভাষক মো. এমএ সালাম, সমাজ সেবক আতা বেপাড়ী, ব্যবসায়ী মো. সিরাজুল ইসলাম প্রমুখ।  

চেয়ারম্যান প্রার্থী মো. কুদরত আলী সবাইকে ২৮ তারিখের নির্বাচনে নৌকা প্রতীক কে বিজয়ী করার লক্ষ্যে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান।