ঘাটাইলে একই পরিবা‌রের তিনজ‌নের মর‌দেহ উদ্ধার

স্টার্ফ রিপেটার
প্রকাশিত: ১০:১৪ এএম, শনিবার, ৩০ অক্টোবর ২০২১ | ৭০৬

টাঙ্গাই‌লের ঘাটাই‌লে একই প‌রিবা‌রের দুই নারীসহ তিনজ‌নের মর‌দেহ উদ্ধার করা হ‌য়ে‌ছে। 

শ‌নিবার (৩০ অ‌ক্টোবর) সকা‌লে উপ‌জেলার দিঘর ইউ‌নিয়‌নের কাশতলার খামারপাড়া এলাকার নিজ বা‌ড়ি থে‌কে তা‌দের মর‌দেহ উদ্ধার করা হয়। তাৎক্ষ‌নিকভা‌বে নিহ‌তদের প‌রিচয় পাওয়া যায়‌নি। 

দিঘর ইউ‌নিয়ন প‌রিষ‌দের চেয়ারম‌্যান আবুল কালাম আজাদ মামুন ব‌লেন, হা‌মিদপু‌রের খামারপাড়ায় একই পরিবা‌রের শাশুরী, ছে‌লের বউ ও এক যুব‌কের মহ‌দেহ উদ্ধার করা হ‌য়ে‌ছে। এসময় এক শিশুকে (৫) আহত অবস্থায় উদ্ধার ক‌রে হাসপাতা‌লে পাঠা‌নো হ‌য়ে‌ছে। তার অবস্থা আশঙ্কাজনক

ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও‌সি ) আজহারুল ইসলাম সরকার জানান, একই প‌রিবা‌রের তিনজ‌নের মৃত‌্যু এট হত‌্যা না আত্মহত‌্যা সে‌টি তদন্তপূর্বক মুল ঘটনা জানা যা‌বে।