টাঙ্গাইলে যথাযোগ্য মর্যাদায় জাতীয় শোক দিবস পালিত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১১:৩৭ এএম, রোববার, ১৫ আগস্ট ২০২১ | ৬৯৬
টাঙ্গাইলে নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের ৪৬তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে । 
 
রোববার ( ১৫ আগস্ট) সকালে শহরের শহীদ স্মৃতি পৌর উদ্যানে শুরুতে বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করে জেলা প্রশাসক ড. মো. আতাউল গনি। 
 
পরে প্রতিকৃতিতে পুস্পস্তবক করেন জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব মো. ছানোয়ার হোসেন, পুলিশ সুপার সঞ্জতি কুমার রায় ।
 
এরপরই জেলা আওয়ামী লীগ, টাঙ্গাইল পৌরসভা, টাঙ্গাইল প্রেসক্লাব, যুবলীগসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতি সংগঠনের পক্ষ থেকে পুস্পস্তবক অর্পণ করা হয়। 
 
পরে শেখ মজিবুর রহমানের রুহের মাগফেরাত কামনা করে দোয়া করা হয়। 
 
এরপর জেলা প্রশাসনের আয়োজনে শিল্পকলা একাডেমীতে এক আলোচনা সভার আয়োজন করা হয়।