পঞ্চগড়ে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ

জেলা প্রতিনিধি,পঞ্চগড়
প্রকাশিত: ০৩:২২ পিএম, রোববার, ১৪ জানুয়ারী ২০১৮ | ৭০০
১৪ই জানুয়ারী (রবিবার) ১১ ঘটিকায় পঞ্চগড় জেলার  সদর  উপজেলার ১০ নং গড়িনাবাড়ী ইউনিয়নের বানিয়াপাড়া গ্রামে "বানিয়া পাড়া উন্নায়ন সমাজ"(বাউস) এর আয়োজনে এলাকার কৃতি সন্তান ডা: মাসুদ ও তার সহধর্মীনি ডা:জাকিয়া ইয়াসমিন যুথি এর সহযোগিতায় গবির শীতার্তদের মাঝে ৩০০ পিচ শীতবস্ত্র বিতরণ করা হয়।
 
শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে বাউসের সকল সদস্য,বিশেষ অতিথিবৃন্দ ও এলাকার সুশীল সমাজ উপস্তিত ছিলেন।
 
শুভেচ্ছা বক্তৃতায় ডা: জাকিয়া ইয়াসমিন যুথি বলেন তাদের এই ক্ষুদ প্রয়াসে সবাইকে সন্তুষ্ট থাকতে বলেন এবং ভবিষতে আরও বেশী সহযোগিতা করার আশ্বাস দেন।
ডা: মাসুদ বলেন, এলাকার উন্নায়ন করাই লক্ষ। এলাকার মানুষের পাশে থাকতে সবাইকে এগিয়ে আসার আহবান জানান।তিনি সবার কাছে দু'য়া চান যাতে মানুষের সেবা ভাল ভাবে করতে পারেন।
 
চিকনমাটি গ্রামের বৃদ্ধা শ্রী বিমলা রানী শীতবস্ত্র কম্বল পেয়ে খুশি হয়ে বলেন, মালিক যেন ডা: মাসুদের ভাল করেন এবং বেশীদিন বেচে থাকেন।

 উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্তিত ছিলেন এত্র ইউনিয়নের  সুযোগ্য চেয়ারম্যান জনাব মো: আলতামাস হোসাইন লেলিন ।তিনি বলেন ডা: মাসুদ সবসময় এলাকার মানুষের পাশে থাকে। বিপদে ফোন করলেও ভাল পরামশ ও সহযোগিতা পাওয়া যায়।

সভাপতিত্ব করেন বিশিষ্ট সমাজ সেবক ও বাউসের উপদেষ্টা জনাব মো: আব্দুল মান্নান।